শনিবার | ১৪ জুলাই ২০১২ | ৩০ আষাঢ় ১৪১৯
দেশে অশান্তি সৃষ্টির যে কোনো অপতৎপরতা রুখে দিতে যুবলীগ নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার যুবলীগের ষষ্ঠ কংগ্রেসের উদ্বোধন করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী ভবিষ্যত নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সচেতন থাকার জন্য যুবলীগসহ সবাইকে পরামর্শ দেন। অশান্তি সৃষ্টির কৌশল মোকাবেলায় সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই অশান্তির আগুনে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে বিভিন্ন কৌশল করছে। আপনারা জানেন, কারা এই অশান্তি সৃষ্টি করছে। যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে বিরোধীদলের অবস্থানের কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, "তারা যুদ্ধাপরাধীদের বিচার চায়। গণতন্ত্র ধ্বংস করার জন্য তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। এজন্য যুবসমাজকে সতর্ক থাকতে হবে।" তিনি বলেন, "অনেক কষ্টে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। বারবার গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। ভবিষ্যতে আর কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে না পারে, নতুন করে খেলায় মাততে না পারে, সেজন্য প্রতিটি পাড়া মহল্লা ও গ্রামগঞ্জে