Showing posts with label লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা. Show all posts
Showing posts with label লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা. Show all posts

Thursday, July 26, 2012

বাংলাদেশ এখন জোট আমলের মতো সন্ত্রাস ও জঙ্গীবাদের দেশ নয়, লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা


পছন্দের কোম্পানিকে কাজ না দেয়ায় ঋণ বাতিল করে বিশ্বব্যাংক, সাংবাদিকদের সাথে ইফতারে শেখ হাসিনা
বৃহস্পতিবার | ২৬ জুলাই ২০১২ | ১১ শ্রাবণ ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পছন্দের বিদেশি কোম্পানির পক্ষে বিশ্বব্যাংকের অব্যাহত চাপ অগ্রাহ্য করার কারণেই পদ্মাসেতু ঋণচুক্তি বাতিল হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, একটি বিদেশি কোম্পানিকে পরামর্শকের কাজ পাইয়ে দিতে বাংলাদেশের উপর বিশ্বব্যাংকের ওই চাপের বিনিময় পার্সেন্টেজ কত ছিল এটি যদি আমরা জানতে চাই তা কি খুব অন্যায় হবে? বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় (লন্ডন সময় রাত ৯টা) কেন্দ্রীয় লন্ডনের সেন্ট প্যাংক্রাস রেনেসাঁ হোটেলে লন্ডনের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ইফতার পরবর্তী প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। ইফতার মাহফিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল-পরবর্তী নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরির ঘোষণার পর ''সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের পদত্যাগ কি সরকারের পিছুটান?'এ প্রশ্ন করা হলে জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ''অবশ্যই না। আমরা বলেছি নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু আমরা করবো।'' ''এরই মধ্যে এর প্রাথমিক প্রক্রিয়াও শুরু হয়েছে'' উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, '' আমাদের এই প্রক্রিয়ার কোনো পর্যায়ে কোনো সংস্থা যদি পদ্মাসেতুর জন্যে ঋণ দিতে চায়, সেটি আমরা অবশ্যই গ্রহণ করবো। সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের পদত্যাগকে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরীর ঘোষণা থেকে পিছুটান হিসেবে দেখার কোন সুযোগ নেই। '' প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, ''বিশ্বব্যাংক আমাদের এমনি এমনি ঋণ দেয় না। এই ঋণের বিনিময়ে আমাদের কাড়ি কাড়ি সুদ দিতে হয়।''