সোমবার | ৩০ জুলাই ২০১২ | ১৫ শ্রাবণ ১৪১৯
২৬ জুলাই বৃহস্পতিবার ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড আহমেদকে সাক্ষাৎ দেন প্রধানমন্ত্রী। ঐদিনই সানডে টেলিগ্রাফের হোয়াইট হল এডিটর টেড জিউরি একটি সাক্ষাতকার নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
২৭ জুলাই প্রধানমন্ত্রী সাক্ষাতকার দেন আল জাজিরা টেলিভিশনকে। ঐদিন দুপুরে ব্রিটেনের বিরোধী দলীয় নেতা এডওয়ার্ড মিলিব্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন হোটেলে স্যুটে। বিকেলে বাকিংহাম প্যালেসে রানী দ্বিতীয় এলিজাবেথের দেওয়া এক রিসিপশনে ছেলে জয়কে নিয়ে যোগদেন প্রধানমন্ত্রী।
ঐ রিসিপশন শেষে তিনি সরাসরি চলে যান অলিম্পিক ভিলেজে অলিম্পিক ২০১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে।এছাড়া সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের প্রতিনিধিদল, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের প্রতিনিধিদল, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এবং বাংলাদেশ ক্যাটারারস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে।
এই সফরে বিবিসি, আলজাজিরাসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেও সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা।
No comments:
Post a Comment